সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৯ অপরাহ্ন, ২ জুন ২০২৬

পরিস্থিতি যাই হোক, লেবাননে হামলা চলবে: ইসরাইল

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান যেকোনো পরিস্থিতিতেই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান থামানো হবে না। তিনি বলেন, লেবাননের অভ্যন্তরে হামলার পরিধি আরও বাড়ানো যায় কি না, সে বিষয়টি বর্তমানে ইসরাইলি সেনাবাহিনী পর্যালোচনা করছে। সীমান্তের পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর […]

পরিস্থিতি যাই হোক, লেবাননে হামলা চলবে: ইসরাইল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান যেকোনো পরিস্থিতিতেই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান থামানো হবে না।

তিনি বলেন, লেবাননের অভ্যন্তরে হামলার পরিধি আরও বাড়ানো যায় কি না, সে বিষয়টি বর্তমানে ইসরাইলি সেনাবাহিনী পর্যালোচনা করছে। সীমান্তের পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা। তবে তাৎক্ষণিকভাবে লিতানি নদীর দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে সামরিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। ইসরাইলের দাবি, ওই অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক উপস্থিতি পুরোপুরি সরিয়ে দেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

কাটজ বলেন, বর্তমানে ইসরাইলি নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোকে হিজবুল্লাহমুক্ত রাখতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ