সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২২ অপরাহ্ন, ২১ মে ২০২৬

পাসপোর্টে ফিরছে ‘Except Israel’, বদলে যাচ্ছে ভেতরের ডিজাইনও

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘Except Israel’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপ ও বিভিন্ন ছবিতেও বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক বছর আগে ই-পাসপোর্ট থেকে ‘Except Israel’ শব্দবন্ধটি বাদ দেওয়া […]

পাসপোর্টে ফিরছে ‘Except Israel’, বদলে যাচ্ছে ভেতরের ডিজাইনও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘Except Israel’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপ ও বিভিন্ন ছবিতেও বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক বছর আগে ই-পাসপোর্ট থেকে ‘Except Israel’ শব্দবন্ধটি বাদ দেওয়া হলেও এবার তা পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শর্ত যুক্ত করা হবে। তবে বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

শুধু শর্ত ফিরিয়েই থেমে থাকছে না সরকার; পাসপোর্টের ভেতরের নকশা ও জলছাপেও আনা হচ্ছে বড় পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে বেশ কিছু ছবি বাদ ও নতুন কিছু প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, পাসপোর্ট থেকে বাদ যেতে পারে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ কয়েকটি স্থাপনা ও প্রকল্পের ছবি।

অন্যদিকে নতুন সংস্করণে জায়গা পেতে পারে আহসান মঞ্জিল, পানাম নগরী, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, নীলগিরি, শালবন বিহার ও রাজশাহীর আমবাগানের মতো ঐতিহ্যবাহী স্থান। এছাড়া জাতীয় প্রতীক ও সাংস্কৃতিক উপাদানের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবেও নতুন একটি ছবি যুক্ত করার আলোচনা রয়েছে।

তবে কিছু পরিচিত প্রতীক আগের মতোই থাকছে। এর মধ্যে রয়েছে শহীদ মিনার, সুন্দরবন, লালবাগ কেল্লা, জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, দোয়েল এবং ষাটগম্বুজ মসজিদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরিবর্তনগুলোর বিষয়ে শিগগিরই চূড়ান্ত অনুমোদন আসতে পারে। বিশ্লেষকদের মতে, পাসপোর্টের এই পরিবর্তন শুধু নকশাগত নয়; এর মাধ্যমে রাষ্ট্রীয় পরিচয় ও কূটনৈতিক অবস্থানের প্রতীকী বার্তাও তুলে ধরতে চাইছে সরকার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ