সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩৮ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত বছরের ১০ নভেম্বর, মুহাম্মদ ইউনূস তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্ব প্রদান করেন। এর মধ্যে খোদা […]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন গ্রহণ করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত বছরের ১০ নভেম্বর, মুহাম্মদ ইউনূস তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্ব প্রদান করেন। এর মধ্যে খোদা বকশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

খোদা বকশ ১৯৭৯ সালে পুলিশে যোগ দেন এবং ২০০৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন। তিনি বিএনপি জোট সরকারের শেষ সময়ে এই পদে ছিলেন এবং পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করে। ২০১০ সালের মার্চে খোদা বকশ স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ