সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৭:০৭ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকা চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চেয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পাশাপাশি গৃহঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মোস্তাকুর রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রিহ্যাবের সভাপতি […]

বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকা চায় রিহ্যাব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চেয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পাশাপাশি গৃহঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মোস্তাকুর রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রিহ্যাবের সভাপতি ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, চলমান ইরান–ইসরাইল সংঘাত–এর প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের আবাসন খাতেও। এই পরিস্থিতি মোকাবিলায় খাতটিকে সচল রাখতে বিশেষ তহবিল প্রয়োজন। এ কারণে বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাওয়া হয়েছে। গভর্নর বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

রিহ্যাব সভাপতি বলেন, খাদ্য, বস্ত্র ও বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। এই চাহিদা পূরণে সাধারণ মানুষের জন্য স্বল্প সুদের গৃহঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে গৃহঋণের সুদের হার বেশি হওয়ায় অনেকের পক্ষে বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। তাই গৃহঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সুযোগ তৈরির আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আরও কয়েকটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে— পরিবেশবান্ধব নির্মাণ, সবুজ ভবন ও সৌরবিদ্যুৎ ব্যবহারে বিশেষ অর্থায়ন সুবিধা প্রদান, জেলা ও উপজেলা শহরে আবাসন প্রকল্পে বিশেষ অর্থায়নের ব্যবস্থা এবং রাজধানীর ওপর চাপ কমাতে এসব এলাকায় কম সুদে আবাসন ঋণ সুবিধা দেওয়া।

রিহ্যাবের মতে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সরবরাহ করা তালিকায় আবাসন বা নির্মাণ খাতকে অনুৎপাদনশীল খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ এই খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং এখানে শ্রমিক অসন্তোষ নেই। তাই আবাসন খাতকে উৎপাদনশীল খাত হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রিহ্যাব মনে করে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে আবাসন খাত আরও গতিশীল হবে, সাধারণ মানুষের জন্য বাসস্থান ক্রয় সহজ হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ