সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:০৫ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাংলাদেশ ব্যাংক এবার নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ পাঁচশ টাকার নোট বাজারে ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে বলে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে এবং পরে অন্যান্য শাখাতেও […]

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ব্যাংক এবার নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ পাঁচশ টাকার নোট বাজারে ছাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে বলে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোট ইস্যু করা হবে এবং পরে অন্যান্য শাখাতেও সরবরাহ করা হবে।

নোটের আকার ও নকশা

নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার এবং প্রস্থ ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশে বামদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। পেছনে মুদ্রিত আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটটির মূল রঙে সবুজের উপস্থিতি বেশি।

জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, তার নিচে ইলেকট্রোটাইপ জলছাপে মূল্যমান ‘৫০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংক’-এর মনোগ্রাম।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা উপাদান সংযোজন করা হয়েছে।

  • নোটের ডানদিকের উপরিভাগে মুদ্রিত ‘৫০০’ রঙ পরিবর্তনশীল কালি দ্বারা তৈরি—নোট নাড়ালে সবুজ রঙ নীল হয়ে যায়।
  • ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় লাল ও সোনালি রঙের সংমিশ্রণ রয়েছে; নোট ঝাঁকালেই লাল অংশ সবুজ হয় এবং আলোর বিপরীতে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।
  • স্বর্ণালী অংশ নড়াচড়া করলে রংধনুর মতো উজ্জ্বল রেখা নিচের দিকে নামতে থাকে।
  • দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সামনের দিকের ডানপাশে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে।

নোটের বিভিন্ন অংশ ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত হওয়ায় আঙুলের স্পর্শে উঁচু অনুভূত হবে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারের ছবি, মূল্যমান, ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা, প্রতিশ্রুত বাক্য, ছয়টি আড়াআড়ি লাইনসহ অন্যান্য উপাদান।

নোটে অনেক স্থানে Microprint হিসেবে বারবার ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না।

অতিরিক্ত বৈশিষ্ট্য

  • শাপলার নকশায় UV fluorescence (Magenta) কালি ব্যবহার করা হয়েছে, যা UV মেশিনে দৃশ্যমান।
  • See-Through image হিসেবে ‘৫০০’ লেখা আছে, যা আলোয় ধরলে দুই পাশের লেখা একত্রে পুরোপুরি দেখা যায়।
  • নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার রয়েছে, যা UV আলোতে দেখা যাবে।
  • দুই পৃষ্ঠে UV curing varnish থাকায় নোটটি চকচকে অনুভূত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নকশার নোট চালুর পাশাপাশি বর্তমানে ব্যবহৃত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই কার্যকর থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ