সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৫৫ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা বৃদ্ধি, বাড়ছে মানবপাচার শঙ্কাও

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে যৌনকর্মীদের চাহিদা বেড়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একইসঙ্গে বড় এই ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে মানবপাচার ও অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ১২ লাখের বেশি ফুটবল সমর্থক নিউইয়র্ক অঞ্চলে আসতে […]

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা বৃদ্ধি, বাড়ছে মানবপাচার শঙ্কাও

ছবি: ইত্তেফাক

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে যৌনকর্মীদের চাহিদা বেড়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একইসঙ্গে বড় এই ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে মানবপাচার ও অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ১২ লাখের বেশি ফুটবল সমর্থক নিউইয়র্ক অঞ্চলে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে ফাইনালও।

এ পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউ জার্সিভিত্তিক কিছু যৌনকর্মী ও এসকর্ট সার্ভিস প্রদানকারীরা আগাম বুকিং বেড়ে যাওয়ার দাবি করেছেন। প্রতিবেদনে এক নারী জানান, বিশ্বকাপের সময় ঘিরে তার অনলাইন প্রোফাইলে আগ্রহ তিনগুণ পর্যন্ত বেড়েছে। তিনি দাবি করেন, বর্তমানে বিভিন্ন দেশ থেকে নতুন ক্লায়েন্টের যোগাযোগ পাচ্ছেন তিনি।

আরেকজন নিউ জার্সিভিত্তিক সেবা প্রদানকারী জানান, বিদেশি পর্যটকদের কাছ থেকে ইতোমধ্যে কয়েক হাজার ডলারের আগাম বুকিং নেওয়া হয়েছে এবং জুন মাসের সময়সূচি দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।

তবে বিষয়টিকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে না যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে মানবপাচার ও যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউ জার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ক্যাগিয়ানো বলেন, বড় ধরনের আন্তর্জাতিক আয়োজনে সাধারণত সন্ত্রাসবাদ, চুরি বা নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো সামনে আসে। তবে মানবপাচারের মতো অপরাধও এ ধরনের পরিবেশে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এ কারণে বিশ্বকাপ চলাকালে নিউ জার্সিতে অতিরিক্ত ১ হাজার ২০০ স্টেট ট্রুপার মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগের ফিনসেনও (FinCEN) সতর্ক করেছে, বিশ্বকাপ ঘিরে সৃষ্ট অর্থনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে যৌন ও শ্রমভিত্তিক মানবপাচারের ঝুঁকি বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর শুধু ক্রীড়া উন্মাদনাই তৈরি করে না, বরং পর্যটন, ব্যবসা, নিরাপত্তা এবং সামাজিক বিভিন্ন খাতেও বড় ধরনের প্রভাব ফেলে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ