সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৪ অপরাহ্ন, ২০ জুন ২০২৬

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণে চীনের অগ্রযাত্রা, পাল্টা পরিকল্পনায় ভারত

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় নির্মিতব্য এই বিশাল প্রকল্পটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। চীনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার জলসম্পদ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। প্রস্তাবিত বাঁধটি সম্পন্ন হলে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা […]

বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণে চীনের অগ্রযাত্রা, পাল্টা পরিকল্পনায় ভারত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় নির্মিতব্য এই বিশাল প্রকল্পটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। চীনের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার জলসম্পদ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

প্রস্তাবিত বাঁধটি সম্পন্ন হলে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৬০ হাজার মেগাওয়াটে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটিতে পরিণত হবে। চীনের এই পদক্ষেপের জবাবে ভারতও নিজস্ব বৃহৎ অবকাঠামো পরিকল্পনা সামনে আনছে।

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প’ (এসইউএমপি) বাস্তবায়নের প্রস্তুতি চলছে। প্রায় ১১ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তা হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। বছরে প্রায় ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় লাখ কোটি রুপি।

বিশেষজ্ঞদের মতে, ইয়ারলুং সাংপো নদী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর সিয়াং এবং পরে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে পৌঁছায়। ফলে উজানে এত বড় বাঁধ নির্মাণের প্রভাব শুধু চীনেই সীমাবদ্ধ থাকবে না; ভারত ও বাংলাদেশের নদীভিত্তিক পরিবেশ, কৃষি এবং পানি ব্যবস্থাপনাতেও এর প্রভাব পড়তে পারে।

নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ভারত সরকার জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পানি প্রবাহ, পরিবেশগত প্রভাব এবং তথ্য বিনিময়ের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে দিল্লি জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ