সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:২৯ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক ধারা ফিরে এসেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ডলার কেনার ফলে রিজার্ভের […]

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক ধারা ফিরে এসেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ডলার কেনার ফলে রিজার্ভের এই বৃদ্ধি ঘটেছে। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়ায় বাজারে ডলারের সরবরাহও বেড়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের জন্য ডলার সংগ্রহকে সহজ করেছে।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। আগের বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ৪৫ দশমিক ৪১ শতাংশ। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বাজারে ডলারের দর হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখছে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় একদিকে যেমন ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে তেমনি বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ