সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:৫১ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখা ও অন্যান্য ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সীমার মধ্যে ভাড়া থাকলে এ ক্ষেত্রে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না। বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের […]

ব্যাংক স্থাপনার ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখা ও অন্যান্য ব্যবসা কেন্দ্রের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সীমার মধ্যে ভাড়া থাকলে এ ক্ষেত্রে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়েই নতুন করে ভবন ভাড়া নেওয়া, ইজারা চুক্তি করা বা পুরোনো চুক্তি নবায়ন করা যাবে।

তবে যদি ভবনের মালিক ব্যাংকের কোনো পরিচালক বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হন, সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। একইভাবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবসা কেন্দ্র স্থানান্তর, প্রধান কার্যালয় বা নিয়ন্ত্রণাধীন বিভাগের জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অগ্রিম অর্থ প্রদান, স্থাপনা ব্যয় বা ভাড়া বৃদ্ধির হারসহ অন্যান্য বিষয় আগের নীতিমালা অনুযায়ীই পরিচালিত হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ব্যাংক স্থাপনার প্রতি বর্গফুট ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৮ টাকা এবং পল্লী এলাকায় ২৪ টাকা।

চট্টগ্রাম এলাকায় যথাক্রমে ৬১, ২৭ ও ২০ টাকা; রাজশাহীতে ৩৪, ২৫ ও ১৩ টাকা; সিলেটে ৪০, ২২ ও ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। খুলনা এলাকায় ভাড়া হবে ৩৪, ২১ ও ১৩ টাকা; রংপুরে ৪৫, ১৭ ও ১৩ টাকা এবং বরিশালে ৪৮, ২০ ও ১৪ টাকা।

অন্যদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সেখানে ‘ক’ শ্রেণির পৌরসভায় ১৯ টাকা এবং পল্লী এলাকায় ১৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ভবনের অবস্থান, তলার অবস্থান ও স্থাপনার মান বিবেচনায় নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে যুক্তিসঙ্গত ভাড়া ঠিক করতে হবে এবং এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন থাকতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ