ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাতের প্রভাবে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুতর শিল্প সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের মহাসচিব জন ডেন্টন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বেশি গভীর হতে পারে। তার ভাষায়, এটি হতে পারে সাম্প্রতিক স্মৃতির মধ্যে সবচেয়ে বড় শিল্প সংকট। তার মতে, সংকট শুধু জ্বালানির দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। […]
ছবি: সংগৃহীত
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাতের প্রভাবে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুতর শিল্প সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের মহাসচিব জন ডেন্টন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বেশি গভীর হতে পারে। তার ভাষায়, এটি হতে পারে সাম্প্রতিক স্মৃতির মধ্যে সবচেয়ে বড় শিল্প সংকট।
তার মতে, সংকট শুধু জ্বালানির দামের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্যাস ও অন্যান্য কাঁচামালের ঘাটতির কারণে বিশ্বজুড়ে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বা স্থানান্তর করতে বাধ্য হচ্ছে।
বিশেষ করে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে সার ও কৃষি উপকরণের সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভবিষ্যতে কৃষি উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, চলমান সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার চরিত্রই বদলে যাচ্ছে। এই পরিস্থিতি মো