সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৪১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫

ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে গেজেট প্রকাশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বিধিমালা জারি করেছে সরকার। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা–২০২৫’ শীর্ষক গেজেটটি প্রকাশিত হয়। […]

ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বিধিমালা জারি করেছে সরকার। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা–২০২৫’ শীর্ষক গেজেটটি প্রকাশিত হয়।

গেজেটে বলা হয়েছে, এই নতুন বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, আধুনিক ও সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে। বিধিমালাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ