ক্রমেই কমছে শীতের প্রকোপ, বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর মাত্র তিন দিন পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের […]
ছবি: সংগৃহীত
ক্রমেই কমছে শীতের প্রকোপ, বাড়ছে নির্বাচনী উত্তাপ। আর মাত্র তিন দিন পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর ফলে ভোটের দিন সকাল পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
পূর্বাভাস অনুযায়ী,
রাত ও ভোরে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত থাকতে পারে।
রাতের তাপমাত্রা সাধারণত ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
শ্রীমঙ্গল এলাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
দিনের বেলায় দেশের সব অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং রোদেলা আবহাওয়া বিরাজ করবে, যা ভোটগ্রহণের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বলে জানিয়েছে অধিদপ্তর।