দেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ আয় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে। স্থানীয় মুদ্রায় যা ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। […]
ছবি: সংগৃহীত
দেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ আয় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে। স্থানীয় মুদ্রায় যা ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সংস্থাটি জানায়, ২০২৩–২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার, যা এক বছরে সামান্য হলেও ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট অর্থনীতির আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের ৪৫০ বিলিয়ন ডলারের তুলনায় বেশি। তবে এটি প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪৬২ বিলিয়ন ডলারের চেয়ে কিছুটা কম।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি ও আমদানি ব্যয়ের চাপের মধ্যেও মাথাপিছু আয় ও সামগ্রিক অর্থনীতির এই প্রবৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দেয়। তবে টেকসই উন্নয়নের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।