যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সময়সূচি নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য ফাঁসের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তবে ওই তথ্য ফাঁসের সঙ্গে জড়িত বলে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সময়সূচি নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য ফাঁসের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তবে ওই তথ্য ফাঁসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।
ট্রাম্প বলেন, ‘যারা তথ্য ফাঁস করেন, তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’ অতীতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের এভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হতো বলেও দাবি করেন তিনি।