সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৪২ অপরাহ্ন, ২১ মে ২০২৬

মিরপুরে শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে নির্যাতনের পর নির্মমভাবে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান। সচিবালয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শোকাহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং […]

মিরপুরে শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর পল্লবীতে নির্যাতনের পর নির্মমভাবে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান।

সচিবালয়ে জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শোকাহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে রামিসা হত্যার বিচার দ্রুত ও কঠোরভাবে নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ সেকশনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিরপুরে সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধানমন্ত্রীর এই সফরকে নিহত শিশুটির পরিবার ও স্থানীয়রা স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। তাদের আশা, সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে মামলাটি দ্রুত এগোবে এবং দোষীরা আইনের আওতায় আসবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ