সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১৭ অপরাহ্ন, ৩ জুন ২০২৬

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। বুধবার (৩ জুন) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। সবকিছু যেভাবে এগোয়, তার ওপর ভিত্তি করে হয়তো কোনো এক সময়ে আমাদের দেখাও হতে […]

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। বুধবার (৩ জুন) প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। সবকিছু যেভাবে এগোয়, তার ওপর ভিত্তি করে হয়তো কোনো এক সময়ে আমাদের দেখাও হতে পারে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের চলমান পরিস্থিতি ও যুদ্ধ অবসানের আলোচনায় মোজতবা খামেনি গুরুত্বপূর্ণভাবে জড়িত রয়েছেন বলে মনে করেন ট্রাম্প।

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কেবল লিখিত বার্তার মাধ্যমে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধের শুরুর দিকে তাঁর বাবা আলী খামেনিকে লক্ষ্য করে চালানো এক হামলায় মোজতবা খামেনিও আহত হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকতে পারেন।

ট্রাম্প বলেন, “তিনি অবশ্যই আলোচনায় জড়িত আছেন। ইরানের মানুষ তাঁর প্রতি অনেক শ্রদ্ধাশীল।”

খামেনির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত নই। এখনো তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সূত্রে নানা ধরনের খবর শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, তিনি গুরুতর আহত হয়েছেন।”

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই কথা বলতে চাই। পরিস্থিতি যেদিকে যায়, সেভাবেই সিদ্ধান্ত হবে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ