যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সংলাপের পরিবেশ পুনরুদ্ধারে ইসলামাবাদ সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এ তথ্য জানান। তিনি […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমিয়ে সংলাপের পরিবেশ পুনরুদ্ধারে ইসলামাবাদ সক্রিয়ভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এ তথ্য জানান।
তিনি বলেন, যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের আওতায় সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাহির আন্দরাবি আরও বলেন, সমঝোতা অনুযায়ী কৌশলগত পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে ইসলামাবাদ। তার মতে, চলমান সংকটের টেকসই সমাধান কেবল সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব।
পাকিস্তান বরাবরই মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে আলোচনাভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংঘাতের বিস্তার রোধে তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
মুখপাত্র বলেন, পাকিস্তান আশা করছে, সংশ্লিষ্ট দেশগুলো সমঝোতার শর্ত মেনে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবে এবং বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দেবে।
সূত্র: এএফপি