সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৯ অপরাহ্ন, ৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচার পাবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার সরাসরি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি আশা প্রকাশ করেন, নিহতদের পরিবার শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে […]

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচার পাবে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকার সরাসরি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি আশা প্রকাশ করেন, নিহতদের পরিবার শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবে।

সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি আরও জানান, একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলছে।

জানা গেছে, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। এর আগে গত ২৫ এপ্রিল তার মরদেহ উদ্ধারের পর যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মায়ামির কনস্যুলেট জেনারেল, স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ফ্লোরিডার টাম্পা শহরে একটি ইসলামিক সেন্টারে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কূটনীতিক, স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অন্যদিকে, একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে এবং পরিবারের সম্মতি নিয়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি পর্যায়ে এই ঘটনার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ