সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:৩৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে নিহত ১, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আটলান্টা শহর থেকে প্রায় ১৫ মাইল দূরে অবস্থিত পার্কটিতে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। বিবিসির সংবাদ সহযোগী সিবিএসের বরাতে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত করছে কোব কাউন্টি পুলিশ বিভাগ। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং […]

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে নিহত ১, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কে রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আটলান্টা শহর থেকে প্রায় ১৫ মাইল দূরে অবস্থিত পার্কটিতে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির সংবাদ সহযোগী সিবিএসের বরাতে জানা গেছে, দুর্ঘটনার তদন্ত করছে কোব কাউন্টি পুলিশ বিভাগ। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় জড়িত রাইডটির নামও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টারটিকে মাঝপথে থেমে থাকতে দেখা যায়। এ সময় পার্কের কর্মীদের যাত্রীদের রাইড থেকে নামতে সহায়তা করতে দেখা গেছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, এক ব্যক্তিকে রোলারকোস্টার থেকে ছিটকে পড়ে যেতে দেখেছেন তাঁরা। একজন প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ব্যক্তি রাইড থেকে পড়ে একটি বাড়ির ছাদের ওপর গিয়ে পড়েন। তবে প্রত্যক্ষদর্শীদের এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

শোক প্রকাশ পার্ক কর্তৃপক্ষের

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া কর্তৃপক্ষ। এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

পার্কের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর পার্কের কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত সাড়া দেন। ঘটনার কারণ অনুসন্ধানে চলমান তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন তাঁরা।

এখনো নিশ্চিত হওয়া যায়নি, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিংবা রোলারকোস্টারটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় পুলিশ, অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ ও পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ