মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের কারণেই ইসরায়েল অস্তিত্ব রক্ষা করতে পেরেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র সময়মতো হস্তক্ষেপ না করলে ইসরায়েল আজ বিশ্বের মানচিত্র থেকেই মুছে যেত। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের কারণেই ইসরায়েল অস্তিত্ব রক্ষা করতে পেরেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র সময়মতো হস্তক্ষেপ না করলে ইসরায়েল আজ বিশ্বের মানচিত্র থেকেই মুছে যেত।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সামরিক পদক্ষেপ না থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।
ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্তই ছিল সঠিক পদক্ষেপ। তার দাবি, চুক্তিটি বহাল থাকলে ইরান বহু আগেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত।
তিনি বলেন, তার প্রশাসনের সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল এবং সেই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র সে সময় পদক্ষেপ না নিলে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো এবং সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ত ইসরায়েল। তিনি বলেন, সেই পরিস্থিতিতে ইসরায়েলকে বিশ্বের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না।
তিনি আরও দাবি করেন, ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারত।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা