মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক আগ্রাসন প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, পারস্য […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক আগ্রাসন প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত দেশগুলোসহ আঞ্চলিক রাষ্ট্রগুলোর দায়িত্ব হলো তাদের ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো বৈরী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়া।
তেহরানের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ধরনের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান আরও বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যাতে কোনো দেশের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা, সমন্বয় বা বাস্তবায়ন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট দেশগুলোকেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর দায়িত্বশীল ভূমিকা আঞ্চলিক শান্তি বজায় রাখতে সহায়ক হতে পারে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এই বার্তা এসেছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোর অবস্থান ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: ডন