সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৪ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা উসকানিমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক নেতৃত্ব জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো ভুল সিদ্ধান্ত বা হামলার জবাব এমনভাবে দেওয়া হবে, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিশেষ বার্তায় এ মন্তব্য করেন ইরানের খাতাম আল-আনবিয়া […]

যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বা উসকানিমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক নেতৃত্ব জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো ভুল সিদ্ধান্ত বা হামলার জবাব এমনভাবে দেওয়া হবে, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বিশেষ বার্তায় এ মন্তব্য করেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।

সদ্য প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন শক্তি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে, যা দেশটির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের দ্রুত ও কার্যকর জবাব দিতে সক্ষম।

আব্দুল্লাহি বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, অতীতেও ইরানের শত্রুরা উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের সামরিক চাপ ও আগ্রাসনের চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই তাদের মূল্য চুকাতে হয়েছে এবং তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

আসন্ন জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে দেশবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অনুষ্ঠান জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠবে এবং ইরানি জনগণের ঐক্যবদ্ধ অবস্থান বিশ্বের সামনে তুলে ধরবে।

বার্তার শেষাংশে মেজর জেনারেল আলী আব্দুল্লাহি নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থন ও আনুগত্যের কথাও পুনর্ব্যক্ত করেন।

সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ