সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
৫:৩৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬

রাতেও সূর্যের আলো! মহাকাশে বিশাল আয়নাযুক্ত উপগ্রহ পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাতের অন্ধকারে দিনের মতো আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মহাকাশে বিশাল আয়নাযুক্ত একটি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এয়ারেন্ডিল-১ নামে এই প্রকল্প সফল হলে নির্দিষ্ট এলাকার ওপর সূর্যের আলো প্রতিফলিত করে রাতের পরিবেশ সাময়িকভাবে আলোকিত করা সম্ভব হবে। ফটোগ্রাফি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল জানিয়েছে, উপগ্রহটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মাইল উচ্চতায় কক্ষপথে অবস্থান করবে। সেখানে […]

রাতেও সূর্যের আলো! মহাকাশে বিশাল আয়নাযুক্ত উপগ্রহ পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাতের অন্ধকারে দিনের মতো আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মহাকাশে বিশাল আয়নাযুক্ত একটি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এয়ারেন্ডিল-১ নামে এই প্রকল্প সফল হলে নির্দিষ্ট এলাকার ওপর সূর্যের আলো প্রতিফলিত করে রাতের পরিবেশ সাময়িকভাবে আলোকিত করা সম্ভব হবে।

ফটোগ্রাফি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল জানিয়েছে, উপগ্রহটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মাইল উচ্চতায় কক্ষপথে অবস্থান করবে। সেখানে পৌঁছানোর পর এটি প্রায় ৬০ ফুট চওড়া একটি বর্গাকার আয়না উন্মোচন করবে, যা সূর্যের আলো প্রতিফলিত করে ভূপৃষ্ঠের প্রায় তিন মাইল ব্যাসের একটি এলাকা আলোকিত করতে পারবে।

প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান রিফ্লেক্ট অরবিট-এর সহপ্রতিষ্ঠাতা বেন নোয়াক বলেন, বড় গ্রাহকদের জন্য এই সেবা বাণিজ্যিকভাবে দেওয়া হবে। বছরে অন্তত এক হাজার ঘণ্টা ব্যবহারের চুক্তি করলে প্রতি ঘণ্টার জন্য প্রায় ৫ হাজার মার্কিন ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

বর্তমান খরচ সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে হলেও ভবিষ্যতে জরুরি উদ্ধার অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা কিংবা বিশেষ শিল্পকার্যে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরও প্রায় এক হাজার উপগ্রহ উৎক্ষেপণের কথা রয়েছে। এসব উপগ্রহের আয়না আরও বড় হবে—প্রায় ১৮০ ফুট পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী, এগুলো একসঙ্গে কাজ করলে প্রায় ১০০টি পূর্ণিমার চাঁদের সমান আলো প্রতিফলিত করতে সক্ষম হবে।

তবে এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবিদরা।

কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী সামান্থা ললার বলেন, “এটা আমার কাছে ভীতিকর। একটি দেশ পুরো পৃথিবীর মানুষের জন্য রাতের আকাশ পরিবর্তন করতে পারে।”

জীববিজ্ঞানীরাও সতর্ক করেছেন, রাতের স্বাভাবিক অন্ধকার পরিবেশ বদলে গেলে প্রাণী ও মানুষের জৈবিক ছন্দ বা আলো-অন্ধকার চক্র ব্যাহত হতে পারে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডার একদল গবেষকের মতে, কৃত্রিমভাবে রাতের আলো বৃদ্ধি পেলে বন্যপ্রাণীর আচরণ, পরিযান, প্রজনন এবং মানুষের ঘুমের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি জরুরি প্রয়োজনে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর পরিবেশগত ও বৈজ্ঞানিক প্রভাব নিয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

সূত্র: পেটাপিক্সেল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে টু-জি, অচল হওয়ার ঝুঁকিতে কোটি কোটি বাটন ফোন
১ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ