সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৫ অপরাহ্ন, ২২ মে ২০২৬

শি-পুতিন বৈঠকে গুরুত্ব পেল ইরানের ইউরেনিয়াম, সামনে এলো নতুন প্রস্তাব

ইরানের ইউরেনিয়াম মজুতকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাবও তুলে ধরেন পুতিন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত […]

শি-পুতিন বৈঠকে গুরুত্ব পেল ইরানের ইউরেনিয়াম, সামনে এলো নতুন প্রস্তাব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের ইউরেনিয়াম মজুতকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাবও তুলে ধরেন পুতিন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

গত ২০ মে দুই দিনের সরকারি সফরে চীনে যান রুশ প্রেসিডেন্ট। সফরকালে শি জিনপিংয়ের সঙ্গে তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ব্যক্তিগত পর্যায়ের একটি চা-বৈঠকেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

পেসকভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন ইরানের ইউরেনিয়াম সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব চীনা প্রেসিডেন্টের সঙ্গে ভাগাভাগি করেছেন।” তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এটি ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব হতে পারে।

ইরানের এই ইউরেনিয়াম মজুত নিয়েই গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ১২ দিনের সেই অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম কর্মসূচি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি পশ্চিমা জোট।

এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আবারও ইরানে সামরিক অভিযান শুরু হয়। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউরেনিয়াম ইস্যু এখনো আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে রয়েছে।

যুদ্ধবিরতির কিছুদিন পর ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট পুতিন। বিভিন্ন সূত্রের দাবি, তেহরান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, চীন-রাশিয়ার সাম্প্রতিক এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও ইরান ইস্যুতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ওয়াশিংটনের বাইরে বিকল্প কূটনৈতিক কাঠামো তৈরির প্রচেষ্টাও এতে স্পষ্ট হয়ে উঠছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ