প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে মূল কারণ ছিল তাঁর “ইনসাফ” না করা। তাঁর ভাষায়, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, আর সেই নীতির বাইরে শত্রুর প্রতিও অন্যায় করা হবে না। তিনি আরও বলেন, “শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে।” মঙ্গলবার সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে মূল কারণ ছিল তাঁর “ইনসাফ” না করা। তাঁর ভাষায়, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, আর সেই নীতির বাইরে শত্রুর প্রতিও অন্যায় করা হবে না। তিনি আরও বলেন, “শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে।”
মঙ্গলবার সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি জানান, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তবে তাঁকে কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থার মুখোমুখি করা হবে না; বরং বিচারিক প্রক্রিয়াতেই বিষয়টি নিষ্পত্তি হবে। তাঁর বক্তব্য, প্রপার বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডাদেশ হলেও সেটিও ইনসাফের অংশ।
বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন এবং আদালতের রায়ই চূড়ান্ত হবে। এ ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।