বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের জন্য খুব শিগগিরই সবার অংশগ্রহণে একটি […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের জন্য খুব শিগগিরই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। তবে এতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে হলে প্রয়োজনীয় সংশোধন আনতেই হবে। দেশের কল্যাণে যা কিছু করার দরকার, সরকার তা করতে প্রস্তুত। এ কাজে বিরোধী পক্ষকেও সঙ্গে চাই। সংবিধান সংশোধন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার প্রত্যাশাও তিনি প্রকাশ করেন।
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন ছাড়া সংসদকে কাঙ্ক্ষিতভাবে কার্যকর করা সম্ভব নয়। তাই জাতীয় স্বার্থে এবং রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে সংশোধনী প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন মত ও অবস্থানকে এক জায়গায় এনে সমাধানের পথ খোঁজা হবে। এতে সরকারি ও বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিত্ব থাকবে বলে আশা করা হচ্ছে।