সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৭ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫

সর্বদলীয় সমাবেশে মাহমুদুর রহমানের হুশিয়ারি

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং হামলায় জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে না দেয়, তবে দেশে থাকা ভারতীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন। একই সঙ্গে […]

সর্বদলীয় সমাবেশে মাহমুদুর রহমানের হুশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং হামলায় জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে না দেয়, তবে দেশে থাকা ভারতীয় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের ১৬ মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি দেশের প্রতিটি ওয়ার্ডে ‘আইনশৃঙ্খলা রক্ষার গণকমিটি’ গঠনের আহ্বান জানান এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ২৫ ডিসেম্বরের মধ্যে ভারতের কাছে দাবি জানানো হবে বলে জানান। এ দাবিতে ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি।

ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি সরকারকে জাতিসংঘে বিষয়টি উত্থাপনের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ