সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:২৩ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

সাগরে লঘুচাপ, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

বর্ষা মৌসুমের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি গঠনের পর এর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে […]

সাগরে লঘুচাপ, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বর্ষা মৌসুমের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি গঠনের পর এর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে বোঝা যাবে এটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে কি না।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। ফলে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববার থেকে লঘুচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ১৮৫ মিলিমিটার, যশোরে ৭১ মিলিমিটার এবং খুলনায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, আপাতত বড় ধরনের অতিভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রাজধানী ঢাকায় আগামী কয়েক দিনে ভারী বর্ষণের সম্ভাবনা কম।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ