আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ […]
ছবি: সংগৃহীত
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর আগে সংশ্লিষ্ট প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্টকে ব্যবহৃত মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।
এছাড়া আচরণবিধিমালার ২২(২) ধারার আলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং কিংবা স্পন্সরশিপের মাধ্যমে পরিচালিত সব ধরনের প্রচারণা ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া সব ব্যয়ের হিসাব যথাযথভাবে অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, সে সংক্রান্ত তথ্য ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।