জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মজা করে বলেছেন, সুনামগঞ্জে বজ্রপাতের মাত্রা এত বেশি—আগে জানলে তিনি নাকি সেখানে বিয়েই করতেন না। তবে বক্তব্যটি তিনি পুরোপুরি হাস্যরসের ভঙ্গিতে দেন। সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বজ্রপাত বিষয়ে আগাম সতর্কতা নিয়ে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন। এ বিষয়ে আলোচনার পর স্পিকার এ […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মজা করে বলেছেন, সুনামগঞ্জে বজ্রপাতের মাত্রা এত বেশি—আগে জানলে তিনি নাকি সেখানে বিয়েই করতেন না। তবে বক্তব্যটি তিনি পুরোপুরি হাস্যরসের ভঙ্গিতে দেন।
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বজ্রপাত বিষয়ে আগাম সতর্কতা নিয়ে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন। এ বিষয়ে আলোচনার পর স্পিকার এ মন্তব্য করেন, যা উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির পরিবেশ তৈরি করে।
উল্লেখ্য, স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ-এর জন্ম সুনামগঞ্জে। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত ১৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়।