সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১০ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬

সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তার প্রস্তাব ইরানের

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি মনে করেন, দীর্ঘদিনের এই সংকটের সমাধানে সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক উদ্যোগ ও আলোচনার পথ বেছে নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি আরাঘচির টেলিগ্রাম চ্যানেলেও […]

সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তার প্রস্তাব ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি মনে করেন, দীর্ঘদিনের এই সংকটের সমাধানে সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক উদ্যোগ ও আলোচনার পথ বেছে নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি আরাঘচির টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়।

সামরিক শক্তিতে সংকটের সমাধান সম্ভব নয়

ইরাকের রাজধানী বাগদাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, ইয়েমেনের সংঘাতের ১২ বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সামরিক শক্তি প্রয়োগ করে এ সংকটের সমাধান সম্ভব নয়। সংঘাত বন্ধে রাজনৈতিক উদ্যোগ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরান ও মিশরের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান

এদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেছেন আরাঘচি। তাঁর অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলা বিভিন্ন রূপে এখনো অব্যাহত রয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান

বিবৃতিতে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিতে মুসলিম দেশগুলোর প্রতি সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্ব ও গণহত্যা বন্ধে ইসলামি দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

সূত্র: আল-জাজিরা, জাগো নিউজ২৪

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ