সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

হরমুজে হামলায় নিহত ১৬ নাবিকের মধ্যে ৭ জনই ভারতীয়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে এ গুরুত্বপূর্ণ নৌপথে একাধিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় অন্তত ১৬ জন নাবিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিহতদের মধ্যে ৭ জনই ভারতীয় নাগরিক। প্রতিবেদন অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৪ জুলাই […]

হরমুজে হামলায় নিহত ১৬ নাবিকের মধ্যে ৭ জনই ভারতীয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে এ গুরুত্বপূর্ণ নৌপথে একাধিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় অন্তত ১৬ জন নাবিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিহতদের মধ্যে ৭ জনই ভারতীয় নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিভিন্ন হামলায় প্রাণ হারানো ১৬ নাবিকের প্রায় ৪৪ শতাংশ ছিলেন ভারতীয়।

এনডিটিভি জানায়, গত ৮ থেকে ১১ জুনের মধ্যে এমটি Marivex, এমটি Settebello এবং এমটি Zalvir নামের তিনটি জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। অন্যদিকে, ইরানের হামলায় আরও চার ভারতীয় নাবিক প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পরদিন, অর্থাৎ ১ মার্চ, ওমান উপকূলের কাছে একটি জাহাজে হামলার ঘটনায় প্রথম ভারতীয় নাবিক নিহত হন।

এছাড়া পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী বিভিন্ন জাহাজে হামলার কারণে প্রায় ১৮০ জন ভারতীয় নাবিক সরাসরি ঝুঁকির মুখে পড়েছিলেন বলেও দাবি করেছে এনডিটিভি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সাম্প্রতিক সংঘাতের কারণে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল, নাবিকদের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ