সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৪:৪৪ অপরাহ্ন, ৫ মে ২০২৬

হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় উৎসাহ দিতে ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এসব পরিবেশবান্ধব যানবাহন কেনার জন্য গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিগত গাড়ি কেনার ঋণ সুবিধাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা […]

হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় উৎসাহ দিতে ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এসব পরিবেশবান্ধব যানবাহন কেনার জন্য গ্রাহকরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিগত গাড়ি কেনার ঋণ সুবিধাও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে অটো লোনে নতুন সুবিধা চালু করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক এখন সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ২০ লাখ টাকা।

বর্তমানে জ্বালানি সংকট এবং পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় এবং গাড়ির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত জ্বালানিচালিত গাড়ির ক্ষেত্রে অটো লোনের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে।

ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা ৮০:২০ করা হয়েছে।

এছাড়া কোনো ব্যক্তির মোট ঋণসীমা নির্ধারণের সময় তার ওপর নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও হিসাবের মধ্যে ধরা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ