সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:০৬ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

হামের প্রাদুর্ভাব বাড়ছে, ১৮ দিনে হাসপাতালে ৩ হাজার ৭০৯ শিশু, মৃত্যু ১৩

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৭০৯ শিশু। এদের মধ্যে ৫৮৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। […]

হামের প্রাদুর্ভাব বাড়ছে, ১৮ দিনে হাসপাতালে ৩ হাজার ৭০৯ শিশু, মৃত্যু ১৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৭০৯ শিশু।

এদের মধ্যে ৫৮৫ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হয়েছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টাতেই সন্দেহজনক হাম রোগে ৪ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা এবং তথ্যসংগ্রহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ