সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
২:৫১ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫

হাড়কাঁপানো শীতের মধ্যেই ‘অকাল বৃষ্টি’র শঙ্কা, বাড়বে ভোগান্তি

হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশের অনেক এলাকায় বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। এর মধ্যেই দুঃসংবাদ—আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ‘অকাল বৃষ্টি’ হতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, […]

হাড়কাঁপানো শীতের মধ্যেই ‘অকাল বৃষ্টি’র শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশের অনেক এলাকায় বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না। এর মধ্যেই দুঃসংবাদ—আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ‘অকাল বৃষ্টি’ হতে পারে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে শুরু হয়ে আগামীকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হতে পারে যে, বিমান চলাচল, নৌপরিবহন ও সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক এলাকায় হেডলাইট জ্বালিয়েও কয়েক হাত দূরের পথ দেখা দুষ্কর হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এই সময় তাপমাত্রার ওঠানামার প্রভাবে দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এই অকাল বৃষ্টি শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলবে। বিশেষ করে ঘন কুয়াশার কারণে দিনভর সূর্যের আলো না পৌঁছানোয় দেশের অধিকাংশ এলাকায় হাড়কাঁপানো শীত অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের বেলায় কুয়াশার কারণে রোদের দেখা না মিললে শীতের প্রকোপ কমবে না।

রাজধানী ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া হিমেল বাতাস শীতের অনুভূতি বাড়াচ্ছে। সন্ধ্যার পর বাতাসের আর্দ্রতা প্রায় ৮৫ শতাংশে পৌঁছানোয় নগরবাসী তীব্র শীত অনুভব করছেন।

পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে তাপমাত্রা আবার দ্রুত কমতে পারে, যা নতুন করে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অফিসের মতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। কুয়াশা ও শীতের এই সাঁড়াশি চাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী ও ছিন্নমূল জনগোষ্ঠী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ