সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬

১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হিসেবে ইতিহাস গড়ার মাত্র ১২ দিনের মধ্যেই সেই অবস্থান হারিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী ইলন মাস্ক। মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের বড় ধরনের পতনের কারণে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। গত ১২ জুন স্পেসএক্সের ঐতিহাসিক শেয়ারবাজারে আত্মপ্রকাশের […]

১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হিসেবে ইতিহাস গড়ার মাত্র ১২ দিনের মধ্যেই সেই অবস্থান হারিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়ী ইলন মাস্ক। মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের বড় ধরনের পতনের কারণে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

গত ১২ জুন স্পেসএক্সের ঐতিহাসিক শেয়ারবাজারে আত্মপ্রকাশের পর ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক স্পর্শ করেন। সে সময় স্পেসএক্সের বাজারমূল্য দ্রুত বৃদ্ধি পেয়ে তার ব্যক্তিগত সম্পদ এক ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে।

পরবর্তীতে স্পেসএক্সের শেয়ারের দাম আরও বাড়তে থাকায় মাস্কের সম্পদের পরিমাণ সর্বোচ্চ ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়। তবে সেই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক দিনের ব্যবধানে স্পেসএক্সের শেয়ারের মূল্য ৩০ শতাংশের বেশি কমে যায়, যার ফলে কোম্পানিটির বাজারমূল্যেও বড় ধরনের ধস নামে।

একই সময়ে টেসলার শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা দেয়। প্রযুক্তি খাতের সামগ্রিক বিক্রির চাপে একদিনেই টেসলার শেয়ারের মূল্য প্রায় ৬ শতাংশ কমে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য কয়েক দশক বিলিয়ন ডলার হ্রাস পায় এবং মাস্কের ব্যক্তিগত সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ফোর্বসের হিসাব বলছে, তার সম্পদের পরিমাণ প্রায় ৯৬২ বিলিয়ন ডলার। যদিও তিনি এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছেন, তবে ট্রিলিয়নিয়ার পরিচয় আপাতত হারাতে হয়েছে তাকে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তি খাতের শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এর প্রভাব শুধু স্পেসএক্স বা টেসলায় নয়, বরং এনভিডিয়া, মাইক্রনসহ প্রযুক্তিনির্ভর আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানের শেয়ারেও পড়েছে। ফলে ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতজুড়ে এক ধরনের সংশোধনী ধারা দেখা দিয়েছে।

তবে বাজারে সাম্প্রতিক এই ধস সত্ত্বেও মাস্কের সম্পদের বড় অংশ এখনও স্পেসএক্সের মালিকানার ওপর নির্ভরশীল। বিশ্লেষকদের ধারণা, মহাকাশ খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায় ভবিষ্যৎ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে তিনি আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হওয়ার অবস্থানে ফিরতে পারেন।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির তুলনায়ও মাস্কের সম্পদের ব্যবধান শত শত বিলিয়ন ডলার। ফলে ট্রিলিয়নিয়ার খেতাব হারালেও বৈশ্বিক সম্পদ তালিকায় তার শীর্ষ অবস্থান এখনো অটুট রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ