অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ সারাদেশে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বার্তা সংস্থা বাসসকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস নির্ধারণ করা হয়েছে। এ […]
ছবি: সংগৃহীত
অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ সারাদেশে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বার্তা সংস্থা বাসসকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা খুব শিগগিরই নির্ধারণ করা হবে। আগামী এক-দুদিনের মধ্যেই কেন্দ্রীয় কর্মসূচিসহ সারাদেশের আয়োজন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় ভোটার দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এবং মাঠপর্যায়ের দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ২৩২ জন।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটার নিবন্ধনের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।