সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৩ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

২০ বছর পর গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকার পর নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে গাজার বেসামরিক প্রশাসন একটি প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও উন্মুক্ত হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য […]

২০ বছর পর গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হামাসের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকার পর নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে গাজার বেসামরিক প্রশাসন একটি প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও উন্মুক্ত হলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এই সিদ্ধান্তের ফলে গাজা পরিচালনার জন্য গঠিতব্য টেকনোক্র্যাটভিত্তিক প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সহজ হবে।

হামাসের কর্মকর্তাদের ভাষ্য, শাসনকারী কমিটি বিলুপ্ত করার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত নয়। বেশ কিছুদিন ধরেই এ নিয়ে প্রস্তুতি চলছিল। এর লক্ষ্য হলো রাজনৈতিক দলনিরপেক্ষ একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির মাধ্যমে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার সুযোগ তৈরি করা।

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসই উপত্যকার শাসনভার পরিচালনা করে আসছিল। তবে গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি একাধিকবার জানিয়েছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। যদিও নিরস্ত্রীকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু এখনও অমীমাংসিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা এএফপিকে বলেন, সংগঠনটি আনুষ্ঠানিকভাবে গাজার শাসনকারী কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

সংগঠনটির আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক উপদলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট উপদলগুলো হামাসের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে এবং গাজার প্রশাসন জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক উদ্যোগ বলে মন্তব্য করেছে।

হামাসের এই ঘোষণার ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ