চলতি ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৩১৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) একদিনেই এসেছে এক হাজার ৮৫ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের […]
ছবি: সংগৃহীত
চলতি ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৩১৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) একদিনেই এসেছে এক হাজার ৮৫ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ফেব্রুয়ারির একই সময়ে অর্থাৎ প্রথম ২৩ দিনে প্রবাসী আয় এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৬০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল এক হাজার ৮০৩ কোটি ৮০ লাখ ডলার।