সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১২:২৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

৩০ নভেম্বরের মধ্যে হজ গাইডের নিবন্ধন শেষ করার নির্দেশ

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ ধর্ম মন্ত্রণালয় ত্রিশটি লিড হজ এজেন্সির দেড় হাজার হজ গাইডের নিবন্ধন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) এ নির্দেশ দিয়ে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর মধ্যে […]

৩০ নভেম্বরের মধ্যে হজ গাইডের নিবন্ধন শেষ করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ ধর্ম মন্ত্রণালয় ত্রিশটি লিড হজ এজেন্সির দেড় হাজার হজ গাইডের নিবন্ধন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এ নির্দেশ দিয়ে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি মাধ্যমে মোট ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) পবিত্র হজ পালন করবেন। ৩০টি লিড এজেন্সির অনুকূলে মোট ১ হাজার ৫৯১ জন হজ গাইড বরাদ্দ দেয়া হয়েছে।

২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি মাধ্যমে মোট ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) পবিত্র হজ পালন করবেন। ৩০টি লিড এজেন্সির অনুকূলে মোট ১ হাজার ৫৯১ জন হজ গাইড বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লিখিত ১ হাজার ৫৯১ জন হজ গাইডের প্রাক-নিবন্ধন পূর্বক সৌদি পর্বের আবশ্যিক ব্যয় ও বিমান ভাড়ার ব্যয় নির্বাহের জন্য লিড এজেন্সির হজ কার্যক্রমের নির্ধারিত ব্যাংক হিসাবে গাইড প্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা জমা করে নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন। এ অবস্থায় ৩০ নভেম্বরের মধ্যে ৩০টি লিড এজেন্সির হজ গাইডের প্রাক-নিবন্ধন করে গাইড প্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা লিড এজেন্সির ব্যাংক হিসাবে জমা করে নিবন্ধন সম্পন্নের জন্য অনুরোধ করা হলো।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ