সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:৩৯ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই সম্মাননায় ভূষিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই সম্মাননায় ভূষিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ বছর অভিনয়ে একুশে পদক পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃত্যে অর্থি আহমেদ, সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদকে ভূষিত হয়েছেন।

প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে সংগীতে একুশে পদক অর্জন করেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও সমাজে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ