অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়ে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই-সংক্রান্ত চারটি অধ্যাদেশে কমিটির সদস্যরা একমত হয়েছেন। বাকি অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ তারিখে আলোচনা […]
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়ে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই-সংক্রান্ত চারটি অধ্যাদেশে কমিটির সদস্যরা একমত হয়েছেন।
বাকি অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ তারিখে আলোচনা হবে। সব পর্যালোচনা শেষ হলে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, সরকার এখন পর্যন্ত জুলাই সনদের বাইরে কোনো পদক্ষেপ নেয়নি এবং সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।