সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৭ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা, আবারও ফিরতে চান রাজনীতির মাঠে

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আলোচনা ও জল্পনা-কল্পনাকে সরাসরি নাকচ করেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের ছেড়ে অবসরে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি এখনই রাজনীতি থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা করছেন […]

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা, আবারও ফিরতে চান রাজনীতির মাঠে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আলোচনা ও জল্পনা-কল্পনাকে সরাসরি নাকচ করেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের ছেড়ে অবসরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি এখনই রাজনীতি থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা করছেন না। বরং দেশের গণতন্ত্র ও দলীয় কর্মীদের স্বার্থে রাজনৈতিকভাবে সক্রিয় থাকাকে নিজের দায়িত্ব বলে মনে করেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ইঙ্গিত দিয়েছিলেন যে, সাম্প্রতিক ঘটনাবলির কারণে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বিবেচনা করতে পারেন।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “যে সময়ে দেশের গণতন্ত্র সংকটের মুখে এবং আমাদের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, সে সময়ে আমি কীভাবে বিশ্রামে যাওয়ার কথা ভাবতে পারি?”

ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই উঠে আসবে। দলের কাউন্সিল ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার ভাষ্য, দল বর্তমানে একটি স্বাভাবিক রাজনৈতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের অগ্রগতির ধারা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরই অবসরের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, তিনি একদিন অবশ্যই দেশে ফিরবেন। তার দাবি, জনগণের সমর্থন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই তিনি বাংলাদেশের মাটিতে ফিরে আসতে চান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয়ে সরকারিভাবে নানা পদক্ষেপের কথা জানানো হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারাও একাধিকবার দাবি করেছেন, শেখ হাসিনা ভবিষ্যতে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ