সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:১০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ঢাকা: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এ দায়িত্ব পালন শুরু করেছে বাহিনীটি। রাতের দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, […]

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জেলায় বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা: দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এ দায়িত্ব পালন শুরু করেছে বাহিনীটি।

রাতের দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি জানিয়েছে, বর্তমান মোতায়েন কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের অন্যান্য জেলায় প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য অতিরিক্ত সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সরকার দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে।

এর আগে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরী এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। একই সঙ্গে এসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ