সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৩২ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬

আওয়ামী লীগকে কটাক্ষ করে আসিফ মাহমুদের মন্তব্য, ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগকে কটাক্ষ করে বলেছেন, আগে বিএনপিকে উদ্দেশ্য করে যে গান ব্যবহার করা হতো, এখন সেটিই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় […]

আওয়ামী লীগকে কটাক্ষ করে আসিফ মাহমুদের মন্তব্য, ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগকে কটাক্ষ করে বলেছেন, আগে বিএনপিকে উদ্দেশ্য করে যে গান ব্যবহার করা হতো, এখন সেটিই আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রসঙ্গে মন্তব্য

আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেন, প্রথমে শোনা গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সামনে আসবেন। পরে বলা হয় তিনি অনলাইনে বক্তব্য দেবেন। এরপর আবার জানা যায়, শুধু তার কণ্ঠ শোনা যাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আগে ছাত্রলীগ বিএনপিকে উদ্দেশ্য করে ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’ গানটি ব্যবহার করত। এখন একই মন্তব্য আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি দাবি করেন।

তিনি বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ