সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৪:৫৫ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলে ‘ক্রসফায়ারে’ নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান। নোটিশে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), […]

আওয়ামী লীগ সরকারের আমলে ‘ক্রসফায়ারে’ নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

নোটিশে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ১৪ দিনের মধ্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারি রেকর্ড অনুযায়ী তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে মোট কতজন নিহত হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় নিহত ব্যক্তিদের নাম, বাবা-মায়ের পরিচয়, ঠিকানা এবং অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া প্রতিটি ঘটনার তারিখ, সময়, স্থান এবং কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই ব্যক্তি নিহত হয়েছেন, তার বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, প্রতিটি অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং আইন অনুযায়ী প্রকাশযোগ্য সরকারি নথিতে উল্লেখ থাকা অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলের তথ্যও প্রকাশ করতে হবে।

পাশাপাশি প্রতিটি ঘটনার এফআইআর, সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন, ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন, বিভাগীয় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সরকারি তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল প্রকাশের দাবি জানানো হয়েছে, যেখানে আইনগতভাবে তা প্রকাশযোগ্য।

লিগ্যাল নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি তদন্ত, বিচারিক অনুসন্ধান বা অন্য কোনো আইনসম্মত প্রক্রিয়ায় যদি কোনো ঘটনাকে বেআইনি বা বিচারবহির্ভূত হত্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, তবে সে-সংক্রান্ত সিদ্ধান্ত ও তথ্যও প্রকাশ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ঘটনায় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে, তাদের নাম, পদবি, গৃহীত ব্যবস্থা, বর্তমান অবস্থা এবং চূড়ান্ত ফলাফল জানাতে বলা হয়েছে।

নোটিশে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা অন্যান্য সহায়তা দেওয়া হয়ে থাকলে তার বিবরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের নীতিমালা, নির্দেশনা বা সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত ১৪ দিনের মধ্যে চাওয়া তথ্য সরবরাহ না করা হলে অথবা আইনানুগ ও সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ