পবিত্র ঈদুল ফিতর–এর তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ […]
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর–এর তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
এদিকে, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নির্ধারিত ফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।