সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:০১ অপরাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যার চেষ্টার পর লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

সোহরাওয়ার্দী উদ্যান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থার […]

আত্মহত্যার চেষ্টার পর লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সোহরাওয়ার্দী উদ্যান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকেল থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মেডিসিন বিভাগের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেকের মেডিসিন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না জানান, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি অব্যাহত থাকায় চিকিৎসা চলছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি পোস্ট দেখে সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। পরে পরিচিতজনেরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার জরুরি চিকিৎসা শুরু করেন। বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী পরিষ্কার করা হয় বলে হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। প্রথমে তাকে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর প্রথম দিকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার খবর পাওয়া যায়। তবে মঙ্গলবার বিকেলের পর পরিস্থিতির অবনতি শুরু হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা বাড়লে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে নেন। পরে বুধবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি লেখায় মেঘমল্লার বসু তার সাবেক প্রেমিকা চূড়াকে তার মৃত্যুর জন্য দায়ী না করার অনুরোধ করেন। সেখানে তিনি ওই সম্পর্ক, নিজের মানসিক অবস্থান এবং অতীতের আত্মহত্যার চেষ্টার প্রসঙ্গও উল্লেখ করেন।

মেঘমল্লার বসুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য চিকিৎসা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ