নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর–কে। অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর […]
ছবি: সংগৃহীত
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর–কে।
অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহদী আমিন এবং রেহান আসিফ আসাদ।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী Rules of Business, 1996-এর Rule 3 (B)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।