সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৫ অপরাহ্ন, ১৮ আগস্ট ২০২৬

আব্রাহাম লিংকনের খাবার ও পরিবেশ নিয়ে খবর ‘ভুয়া’: সিএনএন সাংবাদিককে ট্রাম্পের ধমক

ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে খাবারের সংকট ও জীবনযাত্রার মানের অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং সেখানে কোনো ধরনের বড় সমস্যা নেই। সোমবার (১৭ আগস্ট) হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে এ […]

আব্রাহাম লিংকনের খাবার ও পরিবেশ নিয়ে খবর ‘ভুয়া’: সিএনএন সাংবাদিককে ট্রাম্পের ধমক
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে খাবারের সংকট ও জীবনযাত্রার মানের অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং সেখানে কোনো ধরনের বড় সমস্যা নেই।

সোমবার (১৭ আগস্ট) হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। হরমুজ প্রণালির কাছে ২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সিএনএনের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ওই সাংবাদিক প্রশ্ন করেন।

জবাবে ট্রাম্প বলেন, একজন অবসরপ্রাপ্ত অ্যাডমিরালের কাছ থেকে তিনি জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য পেয়েছেন। ওই সাবেক সামরিক কর্মকর্তা তাকে জানিয়েছেন, আব্রাহাম লিংকন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং জাহাজটির যথাযথ যত্ন নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করা ওই সাবেক অ্যাডমিরালের সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, লিংকন দীর্ঘ সময় ধরে সমুদ্রে রয়েছে। তবে মার্কিন নৌবাহিনীর জাহাজকে এর চেয়েও দীর্ঘ সময় ধরে মোতায়েন রাখার নজির রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া আরও কয়েকজন ব্যক্তি যুদ্ধজাহাজটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ভালো রয়েছে বলে তাকে জানিয়েছেন বলে জানান ট্রাম্প। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি।

একপর্যায়ে সিএনএনের প্রতিবেদনের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প ও সাংবাদিক ক্রিস্টেন হোমসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সিএনএন ‘ভুয়া সংবাদ’ পরিবেশন করছে অভিযোগ করে ট্রাম্প সাংবাদিককে চুপ থাকতে বলেন।

২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে

পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ২০২১ সালের ২১ নভেম্বর সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে। এরপর কোনো বন্দরে বিরতি না দিয়ে ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে মোতায়েন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এটি আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ বিরতিহীন মোতায়েনের নতুন রেকর্ড বলেও দাবি করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করায় যুদ্ধজাহাজটির নাবিকদের জীবনযাপন, খাবার ও সরবরাহ ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে। তবে ট্রাম্প এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জাহাজটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ভালো রয়েছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ